হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কাজী নজরুলের সুর কোনো দেশের সুরের সঙ্গে মেলানো যায় না: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

কাজী নজরুল ইসলামই একমাত্র কবি, যাঁর কবিতা ও সুর অন্য কোনো দেশের কবিতা ও সুরের সঙ্গে মেলানো যায় না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে গতকাল সোমবার রাতে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু এই মন্তব্য করেছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘নজরুল ইসলামকে আমাদের যেভাবে বোঝা দরকার ও তাঁকে নিয়ে যেভাবে আলোচনা করা দরকার, সেটা আমার মনে হয় কখনো হয়নি, আমরা করিওনি। সে জন্য বাংলাদেশের জাতীয় কবি সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা ও বোঝা উচিত।’

সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট