হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সলঙ্গায় ১০৫ গ্রাম হেরোইনসহ নারী আটক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় ১০৫ গ্রাম হেরোইনসহ রেকশোনা বেগম (৩২) নামে এক নারীকে আটক করেছে র‍্যাব-১২।

শনিবার (২৩ আগস্ট) ভোররাতে রাজশাহী-ঢাকা মহাসড়কের সলঙ্গা থানাধীন নূরজাহান হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক রেকশোনা বেগম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের বালুরচর গ্রামের মো. উলাল উদ্দিনের মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ময়মনসিংহ ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে হেরোইন কেনাবেচার কথা স্বীকার করেছেন।

র‍্যাব জানায়, তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট