হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি  

দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজন। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালকসহ চারজন। গতকাল মঙ্গলবার রাতে বেলকুচি পৌর কামারপাড়া এলাকায় পূর্বাণী ফ্যাশন লিমিটেডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ আব্দুল হামিদের বাড়ি বেলকুচির শেরনগর গ্রামে। এ ঘটনায় আহতরা হলেন মোটরসাইকেলের চালক উপজেলার এনায়েতপুর হাটখোলা গ্রামের জেলহজের ছেলে জিসান (১৬), নুরুল ইসলামের ছেলে বাদল (১৪), শ্যামলের ছেলে হাসান (১৫) ও অটো ভ্যানগাড়ির চালক বাবুল হোসেন (৪০)।

নিহতের ছেলে জহুরুল ইসলাম জানান, তাঁর বাবা আব্দুল হামিদ শেরনগর-কামারপাড়া রোড দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সামনে থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাঁকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেনি। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট