হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে এনসিপির আহ্বায়ক মাহমুদা, সদস্যসচিব আল-মামুন

সিরাজগঞ্জ প্রতিনিধি  

মাহমুদা পারভীন রনি ও আব্দুল্লাহ আল-মামুন (লিওন)। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৬ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে মাহমুদা পারভীন রনিকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল-মামুনকে (লিওন) সদস্যসচিব করা হয়েছে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ আজিজ। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এনামুল হক ও আব্দুল আলিমকে।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন আসলাম ও আয়েশা সিদ্দিকা। যুগ্ম সদস্যসচিব হয়েছেন হযরত আলী উসমান, আনসার আলী, রেকাব সরকার সম্রাট ও মাসুম সেখ। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাহমুদ কলি রবিনকে এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মুরাদুজ্জামান মাঈন।

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সায়োয়ার, জাহাঙ্গীর ও আলমাছ সরকার।

বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট