হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেড়েছে যমুনা নদীর পানি, নতুন এলাকা প্লাবিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বেড়েছে। তাতে বেশ কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে। তবে আগামী দু-এক দিনের মধ্যে পানি কমতে শুরু করবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

টানা পাঁচ দিন যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই সময়ে কাজীপুর পয়েন্টে ৯৩ ও শহর রক্ষা বাঁধ এলাকায় ৯০ সেন্টিমিটার পানি বেড়েছে। তাতে নদীর তীরবর্তী অঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে। যমুনা নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পাউবোর পানি পরিমাপক হাসানুজ্জামান বলেন, টানা পাঁচ দিন যমুনা নদীর কাজীপুর ও সদরে পানি বেড়েই চলেছে। ৫ অক্টোবর কাজীপুরে ১৪ সেন্টিমিটার, ৬ অক্টোবর ২৯ সেন্টিমিটার, ৭ অক্টোবর ৩২ সেন্টিমিটার, ৮ অক্টোবর ৯ সেন্টিমিটার এবং আজ বুধবার ৯ সেন্টিমিটার পানি বেড়েছে।

একই সময়ে ৫ অক্টোবর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ১২ সেন্টিমিটার, ৬ অক্টোবর ২৫ সেন্টিমিটার, ৭ অক্টোবর ৩৩ সেন্টিমিটার, ৮ অক্টোবর ১৪ সেন্টিমিটার এবং আজ ৯ অক্টোবর ৬ সেন্টিমিটার পানি বেড়েছে।

হাসানুজ্জামান আরও বলেন, পানি বাড়লেও কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে বিপৎসীমার ২১৩ এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ১৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রণজিৎ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে পানি বাড়ছে। তাতে ভয় পাওয়ার কিছু নেই। কাল-পরশু থেকে পানি কমতে শুরু করবে।

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২

শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার

মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ব্যক্তি মারা গেছেন

চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন

ট্রাকের ধাক্কায় অটোভ্যানচালক নিহত

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা

সিরাজগঞ্জে বিএনপির ৫ নেতার বিরুদ্ধে ব্যবস্থা

ভোটকেন্দ্রে সন্তান প্রসব, নাম রাখা হলো ‘খালেদা জিয়া’