হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী গৃহকর্মী, বাবা-ছেলে কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত দুজন হলেন সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়ার জমসের ফকির (৬৫) ও তাঁর ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)। আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সলঙ্গা থানা আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তামান্না ইয়াসমিন বলেন, ধর্ষণ মামলায় বিকেলে বাবা-ছেলেকে আদালতে হাজির করে পুলিশ। পারে বিচারক মো. ওবায়দুল হক রুমি তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, ১৫ বছর বয়সী ওই কিশোরী সাড়ে ছয় বছর ধরে জমসের ফকিরের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিল। জমসের ও তাঁর ছেলে মুক্তা নিয়মিত ওই কিশোরীকে ধর্ষণ করতেন। বিষয়টি যেন গোপন থাকে, এ জন্য তাকে ভয়ভীতি দেখানো হতো। ভয়ে ওই কিশোরীও কাউকে কিছু বলেনি। যে কারণে এত দিন ঘটনাটি গোপন ছিল। সম্প্রতি ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার পরিবার জানতে পারে। পরে কিশোরীর মা বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে জমসের ও মুক্তার নামে পৃথক দুটি মামলা করেন।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট