হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শুক্রবার সিরাজগঞ্জ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা চেষ্টা করছি, রমজানের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য। তবে এটা একটা টেকনিক্যাল জিনিস দুই-একটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশির ভাগ সময় বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে।’

তিনি আরও বলেন, ‘রমজানকে ভালোভাবে চালানোর পর আমাদের যা আছে সেটুকু দিয়ে প্রাণপণে চেষ্টা করব সামনের কৃষি মৌসুম ও গ্রীষ্মকালে বিদ্যুৎ সরবরাহ ভালো রাখার।’

এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতা-কর্মীরা বিদ্যুৎমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট