হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের তিন কিলোমিটারজুড়ে যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি  

মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে তিন কিলোমিটার এলাকায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। আজ শুক্রবার ভোর থেকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী আন্ডারপাস থেকে কালিকাপুর পর্যন্ত যানজট লাগে। এতে ঢাকা ও বগুড়ামুখী দুই লেনের গাড়ি দীর্ঘ সময় আটকে থাকে।

পুলিশ জানায়, রায়গঞ্জের রয়হাটি ব্রিজে চলমান নির্মাণকাজের কারণে এক লেন দিয়ে যান চলাচল করছে। এ ছাড়া ট্রাফিক আইন অমান্য করে চালকদের বিশৃঙ্খল চলাচলের কারণেও যানজট তৈরি হয়। সকাল ৭টার দিকে রয়হাটি ব্রিজের পাশে পাথরবোঝাই একটি ট্রাক নষ্ট হলে পরিস্থিতি আরও জটিল হয়।

যানজটে আটকে পড়া ঢাকামুখী বাসচালক ফয়সাল আলী বলেন, ‘ভোর থেকে বসে আছি। সামনে এগোতে পারছি না।’

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন আজ সকাল সাড়ে ৯টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন যানবাহন ধীরগতিতে চলছে। আশা করছি, আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।’ তিনি আরও বলেন, ‘ব্রিজের কাজের কারণে এক লেন দিয়ে দুই দিকের গাড়ি চলায় গতি কমে যায়। ভোরে দুটি গাড়ি মুখোমুখি আটকে গেলে আমরা গিয়ে যানজট নিরসনের চেষ্টা করি। পরে সকাল ৭টার দিকে ঢাকামুখী একটি ট্রাকের চাকা ভেঙে আবারও জট তৈরি হয়।’ তবে সকাল থেকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান ওসি।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট