হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় আন্না রানী (৩৭) নামে এক নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) সকালে সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের পুকুরপাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

আন্না রানী সলঙ্গা ইউনিয়ন পরিষদের নারী গ্রাম পুলিশ ছিলেন। তিনি ভরমোহনী মধ্যপাড়া (নিশিপাড়া) গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী।

সলঙ্গা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়রা পুকুরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ জানায়, আন্না রানীর গলায় জখমের চিহ্ন রয়েছে। তবে শরীরে আঘাতের দাগ পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট