হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিনটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিনটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় ও উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সূত্রে জানা গেছে, চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে তারা ৩০ মিনিট রেল চলাচল বন্ধ রাখে।

এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি লাহেড়ি মোহনপুর স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হয়। ফলে ট্রেনটি প্রায় ৩০ মিনিট দেরিতে উল্লাপাড়া অতিক্রম করে।

এ বিষয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, শিক্ষার্থী ও স্থানীয়রা তিনটি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করায় বনলতা এক্সপ্রেসের যাত্রায় বিলম্ব ঘটে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট