হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মুদিদোকানির এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশে মুদিদোকানির ১ মাসের বিদ্যুৎ বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। এই অস্বাভাবিক বিল দেখে হতবাক হন তিনি। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামে।

জানা যায়, তালম খাসপাড়া গ্রামের বাসিন্দা মো. নজিবর রহমানের ছেলে মো. আব্দুল হাকিম পেশায় একজন মুদিদোকানি।

আজ রোববার (২২ জুন) দুপুরে তাঁ কাছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর আওতায় তাড়াশ জোনাল অফিস থেকে মে মাসের বিল দিয়ে আসেন পল্লী বিদ্যুতের একজন বিলিং সহকারী। বিল হাতে তিনি দেখতে পান, তাঁর নামে বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা।

এই বিল দেখে তিনি আশ্চর্য হয়ে যান। মো. আব্দুল হাকিম বলেন, বিল পেয়ে তিনি পল্লী বিদ্যুতের তাড়াশ জোনাল অফিসে ফোন করে অস্বাভাবিক বিল সম্পর্কে জানতে চান।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তাড়াশ পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামসুজ্জামান বলেন, ‘এটি মূলত ‘প্রিন্ট মিসটেক’। আমরা জানার পরপরই বিলটি সংশোধন করে দেওয়া হয়েছে।’

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট