হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ইজিবাইকসহ যুবক নিখোঁজ, পথে পথে ঘুরছেন স্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি  

স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন পাপিয়া খাতুন। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালাতে বেরিয়ে নিখোঁজ হয়েছেন রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক। তাঁর খোঁজে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী পাপিয়া খাতুন। পাশাপাশি বিভিন্ন এলাকায় মাইকিং করেও সন্ধান চাওয়া হচ্ছে।

নিখোঁজ রফিকুল ইসলাম কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কাচারিপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত নূর হোসেন আলীর ছেলে।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পাপিয়া খাতুন জানান, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে কাজে বের হন রফিকুল। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। রাত ৮টার দিকে ফোন দিলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর রাতে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। বাধ্য হয়ে দেবরকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করে স্বামীর সন্ধান করছেন তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, ইজিবাইকচালক নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু করা হয়েছে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট