হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যমুনা সেতু দিয়ে ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপনে বাড়িফেরত মানুষের যাত্রা শুরু হওয়ায় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এ সেতুতে যানবাহনের চলাচল উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা।

অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৬ হাজার ১০৭টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে এক দিনে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন সেতুটি ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক নজরদারিও অব্যাহত রয়েছে।’

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য এসব জেলার যানবাহনকে এ সেতু ব্যবহার করতে হয়।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট