হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, বাবা ও দুই ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার বাবা ও দুই ছেলে। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি ভিজিডি চাল অবৈধভাবে কেনাবেচার তথ্য সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগে বাবা ও দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার দোবিলা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দোবিলা গ্রামের ব্যবসায়ী শাহেদ আলী, দুই ছেলে আরিফুল ইসলাম ও আশিক।

মামলার এজাহার অনুযায়ী জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের সামনে ভিজিডির ৩০ কেজি করে চাল সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে কেনাবেচা হচ্ছিল, এমন তথ্য পেয়ে সেখানে ভিডিও ধারণ করতে যান সাংবাদিক সিরাজুল ইসলাম শিশির। তিনি দীপ্ত টিভি ও খবরের কাগজের সিরাজগঞ্জ প্রতিনিধি।

ভিডিও করার সময় শাহেদ আলী ও দুই ছেলেসহ কয়েকজন দেশীয় অস্ত্র হাতে শিশিরের ওপর হামলা চালান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। হামলার সময় সাংবাদিকের কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আহত সাংবাদিক গতকাল থানায় মামলা করেন। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পিতা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট