হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন, সিরাজগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের সলঙ্গায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা কার্যালয় ও টাস্কফোর্সের যৌথ অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং পণ্যে মোড়ক ব্যবহার না করার মতো অনিয়ম ধরা পড়ে। এ সব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে আলিম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের আব্দুল মান্নানকে ৩০ হাজার এবং এভারগ্রিন প্লাসের মো. রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের ভোজ্যতেল ও এলপিজি গ্যাসের দোকানগুলোয়ও তদারকি করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট