হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যমুনা নদীতে নিখোঁজ চাচাতো ভাই-বোনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই চাচাতো ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চৌহালী উপজেলার জোতপাড়া নদীঘাট এলাকায় তাদের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ।

নিহত দুই চাচাতো ভাই-বোন হলো সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে হযরত আলী (সাড়ে ৫ বছর) ও তার চাচাতো বোন জাহাঙ্গীর হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫)।

চৌহালী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন, বুধবার দুপুরে দাদা আব্দুর রহিম মোল্লার সঙ্গে যমুনা নদীর জোতপাড়া ঘাটে গোসল করতে আসে হযরত আলী ও খাদিজা খাতুন। গোসলের একপর্যায়ে বৃষ্টি নামলে দাদা দুই নাতি-নাতনিকে বাড়িতে যেতে বলে। তারা দুজন নদী থেকে উঠে দাদার অগোচরে আবারও নদীতে নামে। একপর্যায়ে দুজন নিখোঁজ হয়। বাড়ির লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তখন সন্ধান পায়নি। আজ বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট