হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

জঙ্গলে পড়েছিল ৯৫ বস্তা চাল

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চালের বস্তা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুরে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৯৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনের জঙ্গল থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। রাতে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চালিতাডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পুরাতন গুদামের পেছনে একটি জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি ওজনের চালভর্তি ৯২টি বস্তা ও খোলা তিনটি চালের বস্তা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে বিতরণের চাল। উদ্ধারকৃত চাল উপজেলা খাদ্য গুদামে রাখা হয়েছে।’

ইউএনও বলেন, চালগুলোর বিষয়ে কাজীপুর থানায় সাধারণ ডায়েরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে এসব চাল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট