হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে স্বামী হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। নিহত আব্দুল করীম (২৫) উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে।

সরেজমিনে জানা যায়, এক মাস আগে নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে আব্দুল করীম সাঁথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাচেন আলীর মেয়ে তানজিলা খাতুনকে বিয়ে করেন। গত সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তানজিলা তাঁর স্বামীকে ওষুধ খাওয়ান। এর কিছুক্ষণ পরেই পেটে জালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতাল, পরে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নবী মণ্ডল বলেন, ‘রাতে আমার ছেলেকে কৃমির ওষুধ খাওয়ানোর কথা বলে গ্যাস ট্যাবলেট খাওয়ানো হয়েছে। এরপর পেটে ব্যথা শুরু হয়। নুরজাহান হাসপাতালের ডাক্তার দেখার পরে খাজা ইউনুস হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। সেখানে নিয়ে গেলে আমার ছেলে মারা যায়।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, এখনো কোনো মামলা হয়নি। গৃহবধূকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। আর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট