হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বিএসটিআই অনুমোদন ছাড়া শিশু খাদ্য উৎপাদন, জরিমানার পাশাপাশি উৎপাদন কার্যক্রম বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি  

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদন করছিল আর এস দধি ভান্ডার। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য, মাঠা ও দই উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হলো ‘আর এস দধি ভান্ডার’। প্রতিষ্ঠানটির মালিক মো. রায়হান আলীকে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কান্দাপাড়া হাটখোলা এলাকায় অবস্থিত আর এস দধি ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য, মাঠা ও দই উৎপাদন ও বাজারজাত করছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

তিনি বলেন, এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিএসটিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ও বিধি-বিধান অনুসরণ না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে র‍্যাব, আনসার এবং জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট