হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাকের নিচে চাপা পড়ে রাবেয়া খাতুন (৫০) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন উপজেলার দাদপুর সাহেবগঞ্জ (মহৎপাড়া) গ্রামের কোবাদ আলীর স্ত্রী।

পুলিশ জানায়, বিটুমিন বহনকারী একটি ট্রাক ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় পৌঁছে ট্রাকটি মূল সড়ক ছেড়ে পাশের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এতে রাস্তার পাশে হেঁটে যাওয়া রাবেয়া খাতুন ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট