হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিরাজগঞ্জে চৌহালীতে তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

আজ শনিবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান তিনজনকে জরিমানা করেন।

তাঁরা হলেন চৌহালীর চর জাজুরিয়ার আমিনুল ইসলাম (৪২), শাহজাদপুর উপজেলার চরা চিথুলিয়া গ্রামের তায়জুল ইসলাম (৩৮) ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার আইচবাড়ি গ্রামের ফটিক আলী (৪০)।  

এর আগে গতকাল শুক্রবার রাতে যমুনা নদীর চৌহালী উপজেলার বিনানুই, খাসপুকুরিয়া ও ভূতের মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, যমুনা নদীতে আইন অমান্য করে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। রাতে বিনানুই, খাসপুকুরিয়া ও ভূতের মোড় এলাকায় যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট