হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে রেলসেতুতে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় জমায়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সামির হোসেন (২৪) নামে আরও এক যুবক আহত হন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার আকতার হোসেনের ছেলে। আহত সামির একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর দুই যুবক ছবি তুলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেতুতে চলে এলে তারা ট্রেনের ধাক্কায় আহত হন। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ওই যুবকেরা নীল রঙের একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসেছিলেন।

হতাহতের তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।’

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট