হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গরুর মাংসের দাম ৮০০ টাকা নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

মাংসের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে গরুর মাংসের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জামতৈল বাজারে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কর্ণসূতি গ্রামের সুরুজ্জামান (৫০) এবং সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৬)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, সরকার নির্ধারিত ৭৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করার কথা থাকলেও জামতৈল বাজারে ৮০০ টাকা কেজি মাংস বিক্রি করা হচ্ছে, এমন খবরে ঘটনাস্থলে পৌঁছে মাংস ব্যবসায়ী সুরুজ্জামানকে ৮ হাজার এবং জাহাঙ্গীরকে ৩ হাজার টাক জরিমানা করা হয়েছে।

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট