হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ক্লিনিকের ফ্রিজে কোরবানির মাংস, সরকারি ওষুধ

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় আজ জমজম ইসলামিয়া ক্লিনিকে অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত

বগুড়ায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে লাইসেন্সবিহীন একটি বেসরকারি হাসপাতাল (ক্লিনিক) সিলগালা করা হয়েছে। অভিযানের সময় ক্লিনিকের ফ্রিজ থেকে পাওয়া যায় কোরবানির মাংস, আর মজুত ছিল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধও।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ঠনঠনিয়া এলাকায় জমজম ইসলামিয়া ক্লিনিকে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম ও সদর সেনাক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। অভিযানে আরও অংশ নেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন এস এম নূর-ই-শাদী।

অভিযানকারী দল জানায়, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা দিয়ে আসছিল। এর ভেতরে ছিল চরম অব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধির লঙ্ঘন এবং নানা অনিয়ম।

লেফটেন্যান্ট ফাহাদ বলেন, ‘অভিযান চালিয়ে দেখা যায়, ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজে রাখা ছিল কোরবানির মাংস। ক্লিনিকের স্টোর রুমে পাওয়া গেছে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধও।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম জানান, মোবাইল কোর্টের মাধ্যমে ক্লিনিকটি সিলগালা করা হয় এবং সেখান থেকে ২৩টি চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। ক্লিনিকের মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত