হোম > সারা দেশ > রাজশাহী

বাড়ির মাটি কাটতে গিয়ে শ্রমিকেরা পেলেন মর্টার শেল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরিত্যক্ত মর্টার শেলটি নিষ্ক্রিয় করেন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে বাড়ির মাটি কাটতে গিয়ে শ্রমিকেরা একটি পরিত্যক্ত মর্টার শেল পেয়েছেন। আজ মঙ্গলবার সকালে নগরের মির্জাপুর বউবাজার এলাকায় এটি পাওয়া যায়। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে।

পুলিশ জানায়, সকালে একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকেরা মাটি কাটার সময় মর্টার শেলটি দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাপুর পুলিশ ফাঁড়িকে জানানো হয়। পরে পুলিশের একটি দল গিয়ে শেলটি জব্দ করে। এরপর ফাঁকা মাঠে শেলটি নিয়ে ধ্বংস করে আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, শেলটি পুরোনো হলেও তা বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এটি জব্দ ও ধ্বংসের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত