হোম > সারা দেশ > রাজশাহী

ছেলের পছন্দের মেয়েকে অপহরণে অংশ নিলেন বাবাও, অবশেষে দুজনই গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্রীকে অপহরণের মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে জেলা সদরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা উপজেলার জামনগর ইউনিয়নের রহমানপুর এলাকার বাসিন্দা। র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন আতাহার আলী (৪১) ও তাঁর ছেলে অন্তর আহম্মেদ (১৯)।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার রহিমানপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন অন্তর। বিষয়টি মেয়ের পরিবার অন্তরের বাবাকে জানালেও তিনি কর্ণপাত করেননি।

র‍্যাব জানায়, ৮ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়ার জন্য মেয়েটি রহিমানপুর বাজারে গেলে বাবা-ছেলেসহ আরও তিন-চারজন মিলে মেয়েকে জোর করে অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বাগাতিপাড়া থানায় অপহরণ মামলা করেন মেয়ের বাবা। পরে থানা থেকে মেয়েটিকে উদ্ধারে র‍্যাবের সহায়তা চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই ধারাবাহিকতায় র‍্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে জেলা সদরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তারসহ অপহৃত মেয়েকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মেয়েটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গ্রেপ্তার বাবা-ছেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত