হোম > সারা দেশ > রাজশাহী

রেশমশিল্প ধরে রাখতে বোসনির পরবর্তী প্রজন্ম তৈরি করতে হবে: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি: আজকের পত্রিকা

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ‘রেশম উৎপাদনের সঙ্গে জড়িত ১১ হাজার ৫০০ বোসনি আছেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের মতো। মুক্তিযোদ্ধারা মারা যাচ্ছেন, তাঁদের কিন্তু আমরা আর পাব না। তাঁদের পরবর্তী প্রজন্ম পাব। এই বোসনিও কিন্তু কমে যাচ্ছেন। এঁদের পরবর্তী প্রজন্ম আমাদের তৈরি করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে। তা না হলে রেশম কিন্তু আরও হারিয়ে যাবে। তাই আমরা এ বিষয়ে পদক্ষেপ নেব।’

আজ শনিবার সকালে রাজশাহীতে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘রেশম শুধু রাজশাহীর সম্পদ নয়, এটি গোটা বাংলাদেশের সম্পদ। রেশম আমাদের ঐতিহ্য। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং সিল্কের কাপড়ের উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

শরীফুল আলম বলেন, ‘১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেশম বোর্ড স্থাপন করেন। রাজশাহী সিল্কের উন্নয়নে করণীয় নির্ধারণে এবার প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। রাজশাহী সিল্ক কীভাবে আরও উন্নত ও আধুনিকায়ন করা যায়, সে বিষয়ে কাজ চলছে। গবেষণার মাধ্যমে তুঁতের ফলন বৃদ্ধি, তুঁতগাছের উন্নয়ন, রেশম সুতার উন্নয়ন তথা রাজশাহী সিল্কের সার্বিক ঐতিহ্য বৃদ্ধি ও পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করা হবে।’ এ জন্য স্টেকহোল্ডারদের মূল্যবান পরামর্শ নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রেশম সুতার উৎপাদন বৃদ্ধিতে কারখানাগুলোতে বন্ধ পড়ে থাকা লুমগুলো চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কারখানার সম্প্রসারণ হবে। এখানকার কাপড় যাতে বিদেশে রপ্তানি করা যায় সেই ব্যবস্থাও করা হবে।’

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ‘সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ’ শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ। তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে মন্ত্রী ও সচিবের কাছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড তুলে ধরেন।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত