হোম > সারা দেশ > রাজশাহী

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ধাতালপাড়া বরেন্দ্র অ্যাগ্রো পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম আল আমিন (২১)। তিনি উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমুলডাঙ্গ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে আজ সকালে পত্নীতলা উপজেলার নজিপুরে যায় আল আমিন। দুপুরে নজিপুর থেকে সাপাহারে ফেরার পথে ধাতালপাড়া বরেন্দ্র অ্যাগ্রো পার্ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এ সময় সড়কে পড়ে গেলে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আল আমিন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাপাহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাপাহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তার করা হয়েছে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত