হোম > সারা দেশ > রাজশাহী

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারায় মাহবুবুর রহমান (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার রামপুর গ্রামে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়।

মাহবুবুর রহমানের বাড়ি উপজেলার হাটমাধনগর গ্রামে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে কৃষিজমিতে তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মাহবুবুর রহমান নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মাহবুবের ঘাড়ে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন দেখা গেছে।

ওসি আরও বলেন, পরিকল্পিতভাবে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশ বিষয়টির তদন্ত করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত