হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর তাহেরপুরে জমজমাট পশুর হাট, মাঝারি গরুর বিক্রি বেশি 

মিজান মাহী, দুর্গাপুর (রাজশাহী) 

রাজশাহীর বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া ও নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মিলন স্থান তাহেরপুর বাজার। দুই জেলার চার উপজেলার মিলনস্থান হওয়ায় এ বাজারে বসে বিশাল পশুর হাট। আজ শুক্রবার ঈদের শেষ হাট ছিল। ফলে ক্রেতা–বিক্রেতায় জমেছে তাহেরপুর বাজারের পশুর হাট। হাটে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের গরু।

তবে হাটে মাঝারি আকারের গরু বেশি দেখা গেছে। হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদাও বেশি। এই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে।

তবে দাম নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য করছেন ক্রেতা-বিক্রেতারা। ক্রেতারা বলছেন, ‘দাম বেশি।’ বিক্রেতারা বলছেন, ‘হাটে গরু রয়েছে। তবে ক্রেতারা দাম বলতে চাচ্ছে না। হাটে তুলনামূলক মাঝারি আকারের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে।’

আজ শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

হাটে গিয়ে দেখা গেছে, মাঝারি আকারের গরুর মধ্যে দামের দিক থেকে ৮০ হাজার থেকে ১ লাখ ২০-৩০ হাজার টাকা গরুর চাহিদা বেশি। 

এর মধ্যে ৬০ থেকে ৭০ হাজার টাকা দামের গরুগুলো একজন বা দুজনে নিচ্ছেন কোরবানির জন্য। আবার ১ লাখ ২০-৩০ হাজার টাকা দামের গরু ৫ থেকে ৭ ভাগে কোরবানির জন্য কিনছেন ক্রেতারা।

আজ শুক্রবার বিকেলে দুর্গাপুর উপজেলার আব্দুর রশিদ একটি ষাঁড় বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন। দাম হাঁকাচ্ছেন ২ লাখ ২০ হাজার টাকা। তবে দামে না হওয়ায় ষাঁড়টি বিক্রি করতে পারেননি তিনি।

আরেক গরু বিক্রেতা গোলাম মোস্তফা বলেন, গরুর বাজার ভালো না। বাজারে গরুর গোশতের দাম বেশি। কিন্তু হাটে গরুর দাম কম। বাজারে গরুর গোশত ৭৫০ টাকা কেজি। সেই হিসাবে এক মণ গোশতের দাম পড়ছে ৩০ হাজার। অনেকেই এই টার্গেটের কম দাম বলছেন।

হাটে বাগমারা উপজেলার গরু ক্রেতা রাকিবুল ইসলাম বলেন, হাটে গরুর দাম তুলনামূলক বেশি। এক লাখ ও দেড় লাখ টাকা দামের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারের এই গরুগুলোর চাহিদা বেশি। এই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। তাঁরা সাত ভাগে কোরবানি দেবেন। তাই একটা গরু তাঁরা কিনেছেন ১ লাখ ২০ হাজার টাকায়। গরুটির ওজন হবে প্রায় সাড়ে ৩ মণ।

তাহেরপুর হাটের ইজারাদার আবু বাক্কার মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। এক লাখ থেকে ১ লাখ ২০-৪০ হাজার টাকা দামের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। হাটে পর্যাপ্ত কোরবানির পশু উঠেছিল। কেনাবেচা ভালো হয়েছে।’

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত