হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতাল: ৫১ শিশুর মৃত্যুর পর হামের চিকিৎসায় বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।

এতে বলা হয়েছে, হাসপাতালে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। হাম-পরবর্তী জটিলতায় সংকটাপন্ন রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই মেডিকেল বোর্ড গঠন করা হলো। বোর্ডের সদস্যরা প্রয়োজন অনুযায়ী সরেজমিনে উপস্থিত থেকে কার্যসম্পাদন করবেন।

হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক শাহিদা ইয়াসমিনকে বোর্ডের সভাপতি করা হয়েছে। সদস্যরা হলেন মেডিসিন বিভাগের অধ্যাপক আজিজুল হক, নিউরো মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনজুর এলাহী, রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আহমদ যায়নুদ্দীন সানী, ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শারমিনা আফতাব, হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) ইউনিটপ্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মিজানুর রহমান ও কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট রকিবুল হাসান রাসেদ।

এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, ‘এটি হাসপাতালের অভ্যন্তরীণ কার্যক্রম। রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব বিভাগের প্রধান কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ ধরনের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এটিও সে রকম বোর্ড।’

উল্লেখ্য, হাসপাতালে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যু হয়েছে। সবশেষ গত বুধবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়। এ সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন ১১ শিশু ভর্তি হয়েছে। আর ছাড়পত্র পেয়েছে ২৯ জন। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৬১৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ১৪৫ জন।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত