হোম > সারা দেশ > রাজশাহী

রাজবাড়ীতে ৪৩ কেজিতে পেঁয়াজের মণ নির্ধারণের দাবিতে ধর্মঘট

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

পেঁয়াজ ৪৩ কেজিতে মণ নির্ধারণের দাবিতে দোকান খোলেননি ব্যবসায়ীরা। ছবিটি রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর পেঁয়াজের আড়ত থেকে তোলা। আজকের পত্রিকা

৪০-এর পরিবর্তে ৪৩ কেজিতে মণ নির্ধারণের দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আড়তদার ও ব্যবসায়ীদের ধর্মঘটে পেঁয়াজের বাজার অচল হয়ে পড়েছে।

এতে বিপাকে পড়েছেন পেঁয়াজচাষিরা।

আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার বহরপুর, সোনাপুর ও জঙ্গল বাজারে পেঁয়াজের বেচাকেনা বন্ধ রাখা হয়। ফলে দূরদূরান্ত থেকে পেঁয়াজ নিয়ে আসা কৃষকদের অনেকেই বিক্রি করতে না পেরে ফিরে যেতে বাধ্য হন।

এর আগে প্রশাসনের পক্ষ থেকে ৪০ কেজিতে মণ নির্ধারণ করে অতিরিক্ত ওজন (ধলতা) নেওয়া নিষিদ্ধ করা হয়। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীদের একটি অংশ ধর্মঘটে যান বলে জানা গেছে।

কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আড়তদারেরা ৪০ কেজির বদলে ৪২-৪৩ কেজিতে এক মণ ধরে পণ্য কিনে আসছিলেন। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘আমরা কষ্ট করে উৎপাদন করি, কিন্তু বাজারে এসে ওজনে কম পাই। ৪০ কেজির জায়গায় বেশি কেজি ধরলে আমাদের লাভ থাকে না।’

আরেক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ বাজার বন্ধ থাকায় আমাদের পণ্য ফেরত নিতে হচ্ছে। এতে পরিবহন খরচসহ দ্বিগুণ ক্ষতি হচ্ছে। এই সিন্ডিকেট না ভাঙলে আমরা কখনো ন্যায্য দাম পাব না।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, নির্ধারিত ৪০ কেজিতেই মণ ধরে কৃষিপণ্য ক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ তা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত