হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে এক মণ গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় এক মণ গাঁজাসহ ডালিম হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উপজেলার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামে এই অভিযান চালায়।

আজ শনিবার র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি আমবাগানে ৪০ কেজি গাঁজা নিয়ে অপেক্ষা করছিলেন দুই মাদক কারবারি। এ সময় র‍্যাব সদস্যরা অভিযানে গেলে একজন পালিয়ে যায়। তবে গাঁজাভর্তি দুটি বস্তাসহ ধরা পড়েন ডালিম। এ ব্যাপারে পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। আসামি ডালিমের বাড়ি পুঠিয়ার বানেশ্বর পূর্বপাড়া গ্রামে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত