হোম > সারা দেশ > রাজশাহী

ফারাক্কা লংমার্চ দিবসে গণজমায়েত

গঙ্গা নদীর পানি পেতে জাতিসংঘ-বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে কমিশন দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফারাক্কা বাঁধ। ছবি: সংগৃহীত

ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক গণজমায়েতে বক্তারা গঙ্গার পানির ন্যায্যতা নিশ্চিত করতে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে চীন, নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশকে নিয়ে একটি আঞ্চলিক নদী কমিশন গঠন করার দাবি জানিয়েছেন।

গতকাল শনিবার বিকেলে রাজশাহী নগরের বড়কুঠি পদ্মার পাড়ে এই গণজমায়েতের আয়োজন করে ফারাক্কা লংমার্চ দিবস উদ্‌যাপন কমিটি। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের রাজশাহীর সভাপতি আইনজীবী এনামুল হক এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম। বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, নদী গবেষক মাহবুব সিদ্দিকী, ভাসানী পরিষদের সদস্যসচিব আজাদ খান ভাসানী, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সহসভাপতি সুলতান মাহমুদ সুমন প্রমুখ।

বক্তারা বলেন, এই আঞ্চলিক কমিশন এই অঞ্চলের নদী অববাহিকাগুলোয় পানির সুষমবণ্টন, পরিবেশ সংরক্ষণ, নদী অববাহিকার জনগণের বিশেষ করে দরিদ্র মানুষের আর্থিক উন্নতি, জীবনযাত্রার মানের উন্নয়ন এবং অবহেলিত নারী ও শিশুদের অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে পারবে।

বক্তারা বলেন, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ইউনেসকোর বিশ্ব-ঐতিহ্য হিসেবে স্বীকৃত। কিন্তু নদীর পানিপ্রবাহের স্বল্পতায় অতিরিক্ত লবণাক্ততার কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, গঙ্গা নদীতে ভারতের ফারাক্কা বাঁধ, তিস্তা নদীতে বাঁধ এবং অন্যান্য নদীতে বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ায় বাংলাদেশে যে ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে ভারত সরকারের কাছে প্রতিকার এবং ক্ষতিপূরণ দাবি করতে হবে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত