হোম > সারা দেশ > রাজশাহী

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভারত-পাকিস্তানের মতো আলোচনার টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়নি। সৎ, সাহসী ও সংগ্রামী বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আজ শনিবার (৩০ মে) দুপুরে রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বিএনপির নেতা-কর্মীদের সবচেয়ে বড় অলংকার হলো সততা। দীর্ঘ সময় আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতা-কর্মী নির্যাতন, নিপীড়ন ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। অনেকেই বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন, মাসের পর মাস পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন জীবন কাটিয়েছেন। আবার অনেক নেতা-কর্মীকে কারাবরণও করতে হয়েছে। এসব ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাসকে ধারণ করে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের মানুষ বিএনপির কাছে অনেক প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে ব্যক্তিগত কিংবা সাংগঠনিক সব ভেদাভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনারও আহ্বান জানান তিনি।

রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এমপি, বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন এমপি এবং নজরুল ইসলাম মণ্ডল এমপি।

সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-সংগ্রামে তাঁর ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং দেশের উন্নয়নে তাঁর কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত