হোম > সারা দেশ > রাজশাহী

উল্টো পথে ভ্যান, আরেক গাড়ির ধাক্কায় চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় উল্টো পথে গাড়ি চালানোর সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় রাজু আহমেদ (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে হাটিকুমরুল গোলচত্বরের পূর্ব পাশে ধোপাকান্তি ওভারব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রাজু আহমেদ পাবনা রুট থেকে ভ্যান নিয়ে উল্টো পথে ঢাকা রুটের পাঁচলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত