হোম > সারা দেশ > রাজশাহী

আজ সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ রোববার সরকারি ছুটি থাকায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে খোলা রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট। যাতায়াত করছে ভারত বাংলাদেশের দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা।  বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ স্থলবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস মো. নুর-উদ্দিন মিলন।

মো. নুর-উদ্দিন মিলন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার সরকারি ছুটি। ফলে সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। সোমবার সকাল থেকে পুনরায় সব কার্যক্রম চলবে।

সোনা মসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের  সভাপতি মো. হারুন-অর রশিদ বলেন, বন্দর বন্ধের বিষয়টি দুই দিন আগেই চিঠি দিয়ে ভারতের মহদিপুর কাস্টমস স্টেশন ও বন্দর ব্যবহারকারী সব আমদানি-রপ্তানিকারকদের জানানো হয়েছে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত