হোম > সারা দেশ > রাজশাহী

দায়িত্ব নিলেন রাসিক ও জেলা পরিষদের প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশার দায়িত্ব গ্রহণ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তাঁরা নিজ নিজ দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাঁরা হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন নেতা-কর্মীদের নিয়ে দুপুরে নগর ভবনে যান। এরপর তিনি বিভাগীয় কমিশনার ও বিদায়ী প্রশাসক আ ন ম বজলুর রশীদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। পরে তিনি জনবান্ধব নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ। ছবি: আজকের পত্রিকা

এদিকে দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার কাছ থেকে প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মহানগর বিএনপির সাবেক সভাপতি এরশাদ আলী ঈশা।

এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক উন্নয়নে কাজ করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত