হোম > সারা দেশ > রাজশাহী

আ. লীগ ছাড়া কারও কাছে দেশ নিরাপদ না: শাহরিয়ার কবির

নাটোর প্রতিনিধি

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘আওয়ামী লীগ ছাড়া দেশ ও দেশের মানুষ অন্য কোনো দলের কাছে নিরাপদ নয়। এটা দেশের মানুষকে বুঝতে হবে। আবেগতাড়িত হয়ে দেশের শাসনভার সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর হাতে তুলে দিলে মানুষ বড় ভুল করবে।’ 

আজ রোববার শহরের নিচাবাজার চত্বরে এক শান্তি ও সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। 

বিএনপিকে উদ্দেশ্য করে শাহরিয়ার কবির বলেন, ‘একটি গোষ্ঠী সুষ্ঠু নির্বাচন চেয়ে মুখে ফেনা তুলে ফেলছে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য নির্বাচন না হওয়া। যে কোনো উপায়ে একটি অনির্বাচিত গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে তাদের ওপর ভর করে নিজেদের ক্ষমতায় আনা। তাই তারা পাকিস্তান রাষ্ট্রে বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকার চায়। পাকিস্তানকে যারা অনুসরণ করে তারা ওই দেশের কর্মচারী। তাই ভবিষ্যতে পাকিস্তানের কর্মচারীদের ভোটে জিততে দেওয়া হবে না।’ 

পৌর মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা সম্পাদক মালেক শেখ, সদর উপজেলা সম্পাদক সাজেদুর রহমান সেলিম, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলী মুকুল, রফিকুল ইসলাম নান্টু, অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা চিত্তরঞ্জন সাহা, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী পরিতোষ অধিকারী প্রমুখ।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত