হোম > সারা দেশ > রাজশাহী

১৮ বছর পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

১৮ বছর পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি মো. বেলাল। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে অভিযান চালিয়ে ১৮ বছর ধরে পলাতক থাকা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর নাম মো. বেলাল (৪৫)। বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল গতকাল বুধবার রাতে নগরের পদ্মা আবাসিক লেকপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁর মান্দা থানার একটি নাশকতা মামলার আসামি বেলাল। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশ ধারণ করে রাজশাহী নগরের চন্দ্রিমা থানা এলাকায় বসবাস করছিলেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল ওই নাশকতা মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত