হোম > সারা দেশ > রাজশাহী

৯ ঘণ্টার আলটিমেটাম দিয়ে রাবি শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

রাবি, প্রতিনিধি

রাবি শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত। ছবি: আজকের পত্রিকা

প্রশাসনের আশ্বাসে ৯ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ২টার দিকে তাঁরা কর্মসূচি সাময়িক স্থগিত করেন।

এ বিষয়ে আন্দোলনরত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস বলেন, ‘প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে তারা আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করবে। তাদের আশ্বাসে আমরা আগামী ৯ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করেছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যে দাবিগুলো জানিয়েছে, সে বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলে কী করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে পুলিশ তদন্ত করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনবে, আর যে ক্যানটিনে ঘটনা ঘটেছে, তা দোষীদের গ্রেপ্তারের আগপর্যন্ত বন্ধ থাকবে।’

এর আগে গতকাল দুর্বৃত্তদের হামলায় বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের দুজন শিক্ষার্থী আহতের ঘটনায় দুই দফা দাবিতে আজ বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।

তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং কাজলা ক্যানটিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ক্যানটিনটি বন্ধ করে দিতে হবে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত