হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে কচুরিপানার নিচে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কচুরিপানার ভেতরে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ পাওয়া গেছে। শিশুটির নাম মো. আবরার। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগলা গ্রামের একটি জলাশয়ে কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়। বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল।

নিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের ছেলে। এ ঘটনায় দুই কিশোরীকে রাতেই হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের একজনের বয়স ১৩, অন্যজনের ১৪। তারাই ওই শিশুর মরদেহের সন্ধান দিয়েছে বলে দাবি পুলিশের।

পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে আবরারকে খেলার জন্য ডেকে নিয়ে যায় ওই দুই কিশোরী। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সন্দেহভাজন হিসেবে ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা জানায়, কচুরিপানার মধ্যে আবরারকে পাওয়া যাবে। পরে কচুরিপানার ভেতরে শিশুটির লাশ পাওয়া যায়।

রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদরী বলেন, ‘শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। যত দূর জানা গেছে, পানিতে চুবিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে। অভিযুক্ত দুজনও শিশু। এ বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত