হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পয়লা বৈশাখ উপলক্ষে নানা রঙে, নানা ঢঙে সেজেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদ্‌যাপিত হয়েছে পয়লা বৈশাখ-১৪৩৩। আজ মঙ্গলবার সকালে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এই বর্ষবরণ অনুষ্ঠান। এতে ছিল সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই নানা শ্রেণি-পেশার মানুষ রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে জড়ো হন। ব্যানার-ফেস্টুন, মুখোশ, পাখা, ঢোলসহ বাঙালি ঐতিহ্যের বিভিন্ন উপকরণে সাজানো শোভাযাত্রাটি সৃষ্টি করে এক প্রাণবন্ত ও উৎসবমুখর আবহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ ছাড়া পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নেন।

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

শোভাযাত্রা শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে সেখানে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বর্ষবরণের গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়েও নানা আয়োজনের মধ্যে উদ্‌যাপিত হচ্ছে পয়লা বৈশাখ।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত