হোম > সারা দেশ > রাজশাহী

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তার সাগর প্রামাণিক। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাগর প্রামাণিক (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকা থেকে র‍্যাব-৫-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

সাগর প্রামাণিকের বাড়ি ওই গ্রামেই। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে র‍্যাব জানিয়েছে। আজ বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ঘটনার পর বাগমারা থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার ভিত্তিতে র‍্যাব ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে অন্যতম আসামি সাগরকেও গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে, গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নিতে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি আবদুর রাজ্জাক নামের আরেকজনকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর বাজারের লোকজন আমিনুলকে ধরে মারধর করে আটকে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আমিনুলকে হেফাজতে নিলেও উত্তেজিত লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা করে। এ সময় বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে বাগমারা থানার সাত পুলিশ সদস্য আহত হন।

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

রাকসুর গণ-ইফতার, খরচের উৎস জানেন না জিএস-এজিএস

পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচার চালানোয় জরিমানা

আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ

রামেকের আইসিইউ ভবন: দুই দফায় লিফট জালিয়াতি

রাজশাহীতে পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী