হোম > সারা দেশ > রাজশাহী

তেলের দাম বাড়ার পর রাজশাহীর ফিলিং স্টেশনে ভিড় কিছুটা কমেছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছবি: দ্য ইনডিপেনডেন্ট

জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজশাহীর ফিলিং স্টেশনগুলোয় ভিড় কিছুটা কমেছে। আগের দিনের চেয়ে আজ রোববার কিছুটা কম সময় লাইনে দাঁড়িয়ে তেল পাওয়া গেছে বলে জানিয়েছেন বাইকাররা। আজ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েও এমন চিত্র দেখা গেছে।

রাজশাহীর লতা ফিলিং স্টেশনে দুপুরে মোটরসাইকেলে জ্বালানি তেল নিচ্ছিলেন মারিফুল ইসলাম। এ সময় তিনি জানান, মাত্র আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়েই তিনি তেল পাচ্ছেন। সংকট শুরুর পর এত কম সময়ের মধ্যে আগে কখনো তিনি তেল পাননি। এখন সময় কম লাগায় তিনি খুশি।

রাজশাহীর ছন্দা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, এখানেও আগের মতো ভিড় নেই। তেল নিচ্ছিলেন রফিকুল ইসলাম। তিনি জানান, মাত্র ২৫ মিনিট আগে তিনি লাইনে দাঁড়ান। এ সময় তাঁর পেছনে প্রায় ৫০টি মোটরসাইকেলের সারি দেখা যায়। আগে এখানে কয়েক শ বাইকের সারি থাকত।

রাজশাহী বিমানবন্দরের সামনে শনিবারও দীর্ঘ লাইন দেখা গেছে। তবে আজকে চিত্র পরিবর্তন হয়েছে। দুপুরে এখানে প্রায় ১০০ মোটরসাইকেলের সারি দেখা যায়। তেল নেওয়ার সময় মোটরসাইকেলচালক আনিসুর রহমান জানান, এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে তিনি তেল পাচ্ছেন। এর আগে কোনো দিন আগের রাতে বাইক রেখে যেতেন। কখনো পাঁচ-ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়েছেন।

তবে নগরের আলুপট্টি এলাকার আফরিন ফিলিং স্টেশনে আজও দীর্ঘ লাইন দেখা যায়। এখানে দুপুরে তেল নেওয়া ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তিনি মোটরসাইকেল নিয়ে সকাল সাড়ে ৯টায় লাইনে দাঁড়িয়েছিলেন। তেল পেয়েছেন বেলা ১২টা ৫০ মিনিটে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত