হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মো. সাইফুজ্জামান ও পুলিশের ইউনিফর্ম পরে সীমা খাতুনের টিকটক ভিডিও। ছবি: সংগৃহীত

পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে টিকটক ভিডিও করে বেড়াচ্ছেন সীমা খাতুন নামের এক নারী। বিষয়টি পুলিশের নজরে আসার পর ওই নারীর স্বামী রাজশাহীর পুলিশ কনস্টেবল মো. সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর এই আদেশ দিয়েছেন।

সাইফুজ্জামান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, গতকাল তিনি খবর পান, কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সীমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকেন এবং সীমা তার ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটকে দেন। খবর পেয়ে তিনি নিজে ওই বাড়ি যান। যাচাই করে দেখেন, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান এই নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজ এখনো পাননি। কিন্তু সীমা যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দেন, সে অভিযোগ সত্য। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এরপর রাতেই তিনি থানা থেকে চলে গিয়ে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হন।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘স্বামীর পুলিশের পোশাক স্ত্রীর পরিধান করার কোনো সুযোগ নেই। এটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সীমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। তিনি স্বামীর পোশাক পরে ভিডিও করে নিয়মিতভাবে টিকটকে প্রকাশ করছিলেন।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত