হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

স্কুলছাত্রীকে অপহরণ মামলায় গ্রেপ্তার যুবক মো. বিশাল। ছবি: সংগৃহীত

রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহরণের শিকার ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে অপহরণ মামলার প্রধান আসামি মো. বিশালকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার বিশাল কাশিয়াডাঙ্গার কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আলমের ছেলে।

আজ বুধবার সকালে বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত যুবক ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। একপর্যায়ে গত ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বিশাল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ২৬ জুন কাটাখালী থানায় মামলা হয়। গ্রেপ্তার যুবককে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত