হোম > সারা দেশ > রাজশাহী

ওয়াদাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও ঢাকা

পুনরায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমি নগরবাসীকে যে ওয়াদাগুলো করেছি, পর্যায়ক্রমে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইব। তিনি ছাড়া আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আমি কর্মসংস্থানের ক্ষেত্রগুলো তৈরি করতে চাই, যেটা আমি বারবার বলেছি, সেটি করতে যতদূর যাওয়া দরকার, আমি যাব।

আজ বুধবার রাতে নগরীর রাণীবাজারে নিজের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। লিটন আরও বলেন, রাজশাহী মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এ ছাড়া নগরবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে চাই।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করায় মহানগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান  লিটন।

এদিকে বিপুল ভোটে তৃতীয়বারের মতো রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন রাজশাহীর জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষ।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত