হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর পাঁচ ‘অদম্য নারী’ পেলেন বিভাগীয় সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ বুধবার সকালে বিভাগে প্রথমবারের মতো ‘অদম্য নারী’ পুরস্কার দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

সমাজে নানা প্রতিকূলতা, বৈষম্য ও চ্যালেঞ্জ অতিক্রম করে যাঁরা নিজেদের অদম্য সাহস, মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে শক্ত অবস্থান গড়ে তুলেছেন, তাঁদের স্বীকৃতি দিতে রাজশাহী বিভাগে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘অদম্য নারী’ পুরস্কার কার্যক্রম। এ বছর পাঁচ নারী এই সম্মাননা পেয়েছেন।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যৌথভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মহিলাবিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে ৪০ জন নারীকে ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়া ৪০ জনের মধ্য থেকে প্রাথমিকভাবে ১০ জনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পরে তাঁদের মধ্য থেকে পাঁচজনকে বিভাগীয় সেরা ‘অদম্য নারী’ ঘোষণা করা হয়।

পাঁচ অদম্য নারীর মধ্যে শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী বগুড়ার শেরপুর উপজেলার রিজু তামান্না, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পাবনা সদর উপজেলার লতা খাতুন, সফল জননী রাজশাহীর মোহনপুর উপজেলার রাশেদা বেগম এবং নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা চারঘাট উপজেলার রাজিয়া খাতুন পুরস্কার পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম বজলুর রশীদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও নগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত