হোম > সারা দেশ > রাজশাহী

‘আমরা চাচা-ভাতিজা’ নৌকা-জাপা প্রার্থীর আলিঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী থেকে

ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা ভুলে একে অপরকে আলিঙ্গন করলেন নৌকা ও লাঙ্গলের প্রার্থীরা। এ সময় ভোটের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লাঙ্গলের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

আজ বুধবার সকালে ১৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে হুট করে উপস্থিত হন নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। কেন্দ্রটি জাপার মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপনের বাড়ির কাছে হওয়ায় তিনি সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। এরপর দুই প্রার্থী একে অপরকে আলিঙ্গন করেন। 

 সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চাচা-ভাতিজা। আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। তবে ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দেব না।’ তিনি আরও বলেন, ‘মাঠের বাইরে আমাদের সম্পর্ক সম্পর্কের মতোই থাকবে। ভোটের মাঠে আমরা থাকব প্রতিদ্বন্দ্বী হিসেবে।’ 

আলিঙ্গনের পরে খায়রুজ্জামান লিটন গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় না করে ভোটকেন্দ্র ছেড়ে চলে যান।

বাংলাদেশ পুলিশ একাডেমি: পুরোনো মালপত্র বিক্রি, পুকুর লিজে লুকোচুরি

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ